স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় নির্যাতিতা স্ত্রী - The News Lion

স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় নির্যাতিতা স্ত্রী

 


দি নিউজ লায়ন;   স্বামীর পরকীয়া নিয়ে প্রতিবাদ করলে মানসিক নির্যাতনের শিকার হতে হয় সর্বদা স্ত্রীকে। রবিবার এমনটাই অভিযোগ করেছেন শান্তিপুর থানা এলাকার শান্তিপুরের বাসিন্দা শম্পা দাস। এদিন তিনি অভিযোগ করেছেন শান্তিপুর থানায়।


সম্পা দাসের অভিযোগ তার স্বামী পেশাগতভাবে একজন উকিল মনোজ দাস। গত চার বছর ধরে পরকীয়া প্রেম করে আসছে। আমি হাতেনাতে বহুবার ধরেছি প্রতিবাদ করলে আমাকে প্রচন্ড ভাবে মারধোর খেতে হয় এবং নানান ভাবে মানসিক নির্যাতন চালায় আমার স্বামী। 

মাঝেমধ্যেই মনের দাবি করে এবং খুন করে দেবে বলে হুমকি ও দেখায়। সম্পা দাসের আরো অভিযোগ কয়েকদিন আগে বটি নিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তার স্বামী এমনটাই অভিযোগ। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন যে দ্রুত স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় যেন পুলিশ। আইনানুগ ব্যবস্থা নিলে আমি খুশি হব। যদিও এলাকা সূত্রে জানা গিয়েছে মনোজ দাস তার স্ত্রী বিরুদ্ধেই পালটা অভিযোগ জানিয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.